ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুটবলের প্রকৃত রাজা কে? এমবাপের উত্তর মেসি!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯:০৪ পিএম
X
Advertisement

বিশ্ব ফুটবলের দুই প্রজন্মের দুই মহাতারকা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। একজন ক্যারিয়ারের শেষ অধ্যায়েও একের পর এক রেকর্ড গড়ে চলেছেন, অন্যজন নিজের প্রজন্মের সেরা হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। তবে সেরা ফুটবলার কে- এই প্রশ্নে এমবাপের উত্তর স্পষ্ট, তার চোখে বিশ্বের সেরা এখনো লিওনেল মেসি।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেছেন মেসি। বর্তমানে তার গোলসংখ্যা ১৮।

মেসির এমন পারফরম্যান্সে মোটেও বিস্মিত নন ফ্রান্স অধিনায়ক এমবাপে। তিনি বলেন, এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা। এরপর আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ১৬ বছর ধরে মেসি নিজের অসাধারণ প্রতিভা দেখিয়ে আসছে। তাই তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না।

মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে এমবাপে আরও বলেন, আমি আগেই জানতাম মেসি গোল করতে থাকবে। সে সবসময়ই এটা করে। মেসি আমার চেয়েও এগিয়ে এবং আমি তার পেছনে আছি।

অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে নিজেও উজ্জ্বল এমবাপে। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সফল গোলদাতাদের কাতারে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে জার্মান কিংবদন্তি গার্ড মুলারের সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতার অবস্থানে রয়েছেন ফরাসি এই ফরোয়ার্ড।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোল ৫টি, আর এমবাপের ৪টি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ফরাসি তারকা।

এমবাপে বলেন, আমি শুধু আমার কাজটা করতে চাই এবং জাতীয় দলকে সাহায্য করতে চাই। গোল করতে পারলে দল অনেক দূর যেতে পারে। আমার লক্ষ্য একটাই- বিশ্বকাপ জয়।

মেসি ও এমবাপের গল্পে যেমন রয়েছে প্রজন্মের ব্যবধান, তেমনি রয়েছে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান। একজন বিশ্বকাপ ইতিহাসে নতুন নতুন রেকর্ড লিখছেন, অন্যজন গড়ে তুলছেন নিজের উত্তরাধিকার। তবে সেরা কে- এই প্রশ্নে এমবাপের জবাব একটাই, ফুটবলের মুকুট এখনো মেসির মাথাতেই।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement