ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কেন্দুয়ায় নাশকতার প্রস্তুতির অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:১৯ পিএম আপডেট: ২৩.০৬.২০২৬ ৭:০৭ পিএম
X
Advertisement

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় নাশকতার প্রস্তুতির অভিযোগে আবু বক্কর নামে এক সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দিবাগত রাতে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু বক্করকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশ আরও জানায়, আবু বক্করের বিরুদ্ধে ২০২৫ সালে দায়ের হওয়া একটি মামলাও রয়েছে এবং তিনি ওই মামলার একজন আসামি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার প্রস্তুতির অভিযোগে আবু বক্করকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ২০২৫ সালের একটি মামলাও রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে, আবু বক্করের গ্রেপ্তারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একাধিক নেতাকর্মী নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পোস্ট করেছেন। তবে তাদের উত্থাপিত অভিযোগ ও দাবির বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

এইচকে/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement