ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বের তৃতীয় দূষিত শহর এখন ঢাকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:৩৮ পিএম আপডেট: ২২.০৬.২০২৬ ২:২৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ লাইভ র‍্যাংকিংয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সোমবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৭টার তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ১৫৬, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ অবস্থায় সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বয়স্ক এবং শ্বাসতন্ত্রের রোগীদের জন্য স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়।

তালিকায় ২২৭ একিউআই স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দ্বিতীয় অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার স্কোর ১৬৩। ১৫৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

ঢাকার পরেই চতুর্থ অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যার একিউআই স্কোর ১৩৯। আর ১০৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইসরায়েলের তেল আবিব-ইয়াফো।

এ ছাড়া শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় উগান্ডার কাম্পালা, কঙ্গোর কিনশাসা ও ভারতের কলকাতার একিউআই স্কোর ১০৭। জেরুজালেম ১০৫ স্কোর নিয়ে নবম এবং সৌদি আরবের রিয়াদ ১০২ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, একিউআই ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং অপ্রয়োজনীয় শারীরিক পরিশ্রম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

একিউআই সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ স্কোরকে ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement