ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রণোদনার তালিকায় ‘অকৃষক’ অন্তর্ভুক্তির অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১:২১ পিএম আপডেট: ২১.০৬.২০২৬ ১:২৩ পিএম
X
Advertisement

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি কৃষি প্রণোদনার তালিকায় প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অকৃষক ও অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় উপজেলার ভাটিগাংগাটিয়া, উরদিঘী, উত্তর আশতকা, খয়রত, মদন, বড় হাওর, নলি বিল, হালে বিল ও করাতি বিলসহ বিভিন্ন এলাকার শত শত একর জমির ফসল পানিতে তলিয়ে যায়। এতে কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, সরকারি প্রণোদনার সুবিধাভোগীদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেককে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত নন কিংবা নিজস্ব কৃষিজমি নেই- এমন ব্যক্তিদেরও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী কৃষক জালাল বলেন, 'আমার জমির ধান বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। কিন্তু প্রণোদনার তালিকায় আমার নাম নেই। অথচ যারা কখনো কৃষি কাজ করেনি, চেয়ারম্যান-মেম্বারের দুর্নীতিবাজ সমর্থকরা তারাও প্রভাব খাটিয়ে প্রণোদনার কার্ড পেয়েছে।'

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা তালিকা পুনঃযাচাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করার দাবি জানাই। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।

রোববার সকালে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র ধর বলেন, 'এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

স্থানীয় কৃষকদের প্রত্যাশা, প্রণোদনা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।

-ডিএইচ/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement