ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তথ্য বিকৃতি হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৫:৪১ পিএম আপডেট: ২০.০৬.২০২৬ ৫:৪৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো তথ্য বিকৃতি ঘটানো হয়েছিল কি না, তা বর্তমান সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

শনিবার (২০ জুন) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আয়োজিত ভোক্তা মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির হারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পরিসংখ্যানগুলো অতীতে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি—এমন অভিযোগের প্রেক্ষিতে এসব তথ্য পুনরায় যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সঠিক তথ্য নিশ্চিত করতে সরকার পুরোনো পরিসংখ্যান পুনর্মূল্যায়নের কাজ করছে। রাজনৈতিক প্রভাব বা চাপের কারণে কোনো তথ্য বিকৃতি হয়েছিল কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

তিনি জানান, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে দুটি কারিগরি কমিটি গঠন করা হচ্ছে। পাশাপাশি দ্রুত ও হালনাগাদ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হবে।

জোনায়েদ সাকি আরও বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্য অর্জনে নির্ভুল ও স্বচ্ছ পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।


টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement