ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত অন্তত ৭
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:২২ পিএম
X
Advertisement

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলায় রাস্তার পাশে আগে থেকে পুতে রাখা দুটি পৃথক বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

শনিবার (২০ জুন) আফগানিস্তান সীমান্তবর্তী উত্তেজনাপূর্ণ অঞ্চল উত্তর ওয়াজিরিস্তানের কাছাকাছি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

জেলা পুলিশ প্রধান ইয়াসির আফ্রিদি জানান, প্রথম বিস্ফোরণে একটি যাত্রীবাহী ভ্যান লক্ষ্যবস্তু হয়। এতে পাঁচজন নিহত এবং তিনজন আহত হন। ঘটনাটি মারকা বেরা এবং আশপাশের এলাকায় ঘটে বলে জানা গেছে। বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটি ছিল একটি ডাটসান।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে প্রায় এক কিলোমিটার দূরে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও দুইজন নিহত হন।

পুলিশ জানিয়েছে, দুটি বিস্ফোরণই রিমোট-কন্ট্রোলড ছিল এবং ঘটনাগুলোকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রেসকিউ ১১২২-এর কর্মীরা আহতদের স্থানীয় হাসপাতাল ও ডোমেল গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং সম্ভাব্য আরও বিস্ফোরকের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে।

স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক মাসগুলোতে বান্নু জেলায় সন্ত্রাসী হামলা, পুলিশের ওপর আক্রমণ, অবকাঠামোতে বিস্ফোরণ এবং বন্দুকযুদ্ধের ঘটনা বেড়েছে।

এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সন্ত্রাসীরা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে চায়, তবে রাষ্ট্র তাদের পরাজিত করবে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement