ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হিজবুল্লাহর বিস্ফোরক হামলায় নিহত ইসরায়েলি সেনা
✎ আন্তর্জাতিক ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৬:৫৫ পিএম
X
Advertisement

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পেতে রাখা বিস্ফোরক যন্ত্রের বিস্ফোরণে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৭ জুন) বিকেলে লিতানি নদীসংলগ্ন এলাকায় টহল দেওয়ার সময় ইসরায়েলি সেনাবাহিনীর ৩৬তম ডিভিশনের একটি ইউনিট বিস্ফোরণের মুখে পড়ে।

এতে ২৯ বছর বয়সী মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার ফিলিন নিহত হন। আহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা রয়েছেন। তাঁদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে আইডিএফ।

ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২ মার্চ দক্ষিণ লেবাননে নতুন করে সংঘাত শুরুর পর এ পর্যন্ত ৩০ জনের বেশি ইসরায়েলি সেনা নিহত এবং ১ হাজার ৩৪৭ জন আহত হয়েছেন।

এদিকে একই সময়ে দক্ষিণ লেবাননের অন্য একটি এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। এ নিয়ে অঞ্চলটিতে উত্তেজনা আরও বেড়েছে।

এদিকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ লেবাননে তাদের সামরিক উপস্থিতি বজায় রাখার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সীমান্তবর্তী অঞ্চলটিকে দেশটির নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে।




Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement