ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে পোস্ট মুছলেন শাহবাজ শরিফ
✎ আন্তর্জাতিক ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ২:২২ পিএম আপডেট: ১৮.০৬.২০২৬ ২:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি স্বাক্ষর সংক্রান্ত একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট মুছে দিয়েছেন। পরে পোস্টটি আবার প্রকাশ করা হলেও সেখানে সম্ভাব্য কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের উল্লেখ রাখা হয়নি।

সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হবে বলে আগের পোস্টে ইঙ্গিত দেওয়া হয়েছিল। তবে সংশোধিত পোস্টে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ১৮ জুন অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক এখনও চূড়ান্ত হয়নি।

বাঘেইর ভাষ্য, কয়েক ঘণ্টা আগ পর্যন্ত বৈঠকটি নিশ্চিত ছিল। তবে সম্ভাব্য চুক্তিতে দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দুই দেশের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত না থেকে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে এতে সই করেন।

সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত রাখা এবং ইরানের ওপর আরোপিত কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement