ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফেনীতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল র‍্যালি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৮:৪৮ পিএম আপডেট: ১৬.০৬.২০২৬ ৮:৫০ পিএম
X

বিশ্বকাপ ফুটবলে ফেনীর আর্জেন্টিনা ভক্তদের মাঝে আবেগের কোনো কমতি নেই। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানানোর লক্ষ্যে ফেনী শহরে বর্ণিল ও আনন্দঘন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘আর্জেন্টিনা’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

দীর্ঘ চার বছর পর আবারও হাজারো সমর্থকের অংশগ্রহণে এই আয়োজন ঘিরে জেলার ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টায় ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের পুরাতন জেল রোড, ট্রাংক রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ব্যান্ড পার্টি, সাউন্ড সিস্টেমসহ নানা সাজসজ্জায় পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

সমর্থকরা এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকা বহন করেন। প্রিয় দল ও তারকা ফুটবলারদের প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি ফুটবলকে ঘিরে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

আর্জেন্টিনা দলের সমর্থকরা জানান, গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল নীল-সাদা আর্জেন্টিনা। এবারও তাদের হাতেই চ্যাম্পিয়ন ট্রফি উঠবে বলে তারা আশাবাদী।

আর্জেন্টিনা সমর্থকদের এ আয়োজন দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক সমর্থক ও দর্শনার্থীর উপস্থিতি ছিল। ফুটবল উন্মাদনায় মুখরিত ফেনী আজ পরিণত হয়েছিল এক টুকরো ‘আর্জেন্টিনা’য়।

সমর্থকদের দাবি, ফুটবল মানেই তাদের কাছে আর্জেন্টিনা। এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই এমন আয়োজন। ভবিষ্যতেও প্রিয় দলের যেকোনো অর্জনে এভাবেই রাজপথে নামবেন বলে জানান ভক্তরা।

এটি/আরএন

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝