ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল-ভারতীয় ওষুধ জব্দ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৮:২২ পিএম
X
Advertisement

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লাখ টাকার ফেন্সিডিল এবং শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয়েছে।  

সোমবার (১৫ জুন) গভীর রাতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা। একই সঙ্গে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় বিপুল পরিমাণ ওষুধও জব্দ করা হয়।

জব্দকৃত ফেন্সিডিল ও ওষুধের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চোরাচালান ও মাদক প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমজেডআর/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement