ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর পিছু নেওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
✎
⏲ প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরে ফুটপাত পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পিছু নেওয়ার ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার তানভীর জমাদ্দার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। বুধবার (২১ অক্টোবর) বিকেলে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার মিরপুর-১০ এলাকায় অবৈধ দখলমুক্ত করা ফুটপাত পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন তানভীর। একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন।

ঘটনার ৩৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তাকে শনাক্ত করতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিরপুর-১০ গোলচত্বরে পুলিশ সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তা ও স্থানীয় বিএনপি নেতাদের পাশ কাটিয়ে প্রধানমন্ত্রীর পিছু নেন তানভীর। একপর্যায়ে অন্যদের ঠেলে তিনি সরকারপ্রধানের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিডিও ফুটেজ যাচাই করে তানভীরকে শনাক্ত ও আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এসএস  

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement