ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডাচদের হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের শুভ সূচনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৮:২৫ পিএম
X

টি-২০ বিশ্বকাপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস নারী দলকে ৬ উইকেটে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে নিগার সুলতানার দল।

রোববার বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে জয়ের জন্য ১৪০ রানের লক্ষ্য পেয়ে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। দলের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার জোয়ারিয়া ফেরদৌস, যিনি দুর্দান্ত এক অর্ধশতক হাঁকান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। দলের পক্ষে অধিনায়ক ব্যাবেট ডি লিড ৪৫ বলে ৫০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার। এছাড়া ওপেনার হিথার সিগার্স ১৬ এবং রবিনা রিজকি ১৩ রান করেন।

বাংলাদেশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করে ডাচদের বড় সংগ্রহ গড়তে দেননি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশের দুই ওপেনার। জোয়ারিয়া ফেরদৌস ও দিলারা আক্তারের ৬৭ রানের উদ্বোধনী জুটি দলের জয়ের ভিত গড়ে দেয়। জোয়ারিয়া ৩৩ বলে ৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কার মার।

অন্যদিকে দিলারা আক্তার ২৩ বলে ২৬ রান করেন। তবে এরপর দ্রুত নিগার সুলতানা (০) ও সুবহানা মুস্তারি (৪) ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ।

সেই চাপ সামলে শারমিন আক্তার ৩২ বলে ৩৭ এবং স্বর্ণা আক্তার ১৭ বলে ১৮ রানের কার্যকর ইনিংস খেলেন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

এই জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপ মিশনে আত্মবিশ্বাসী সূচনা করল বাংলাদেশের মেয়েরা।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝