ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে অপহৃত কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৬:১৭ পিএম
X
Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে অপহরণ মামলার এক কিশোরী ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৭/৩০ ধারায় দায়ের করা মামলা নং-১৪ (৯ জুন)-এর এজাহারভুক্ত ২ ও ৩ নম্বর আসামি মো. নুরুল আলম (৩০) ও মো. শাহাদাত হোসেন (২২)-কে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভিকটিম সুমাইয়া হাসান (১৩) ঈদের ছুটিতে নানার বাড়ি থেকে মায়ের বাড়িতে বেড়াতে আসে। গত ৮ জুন দুপুরে নিজ বাড়ির সামনে থেকে পূর্বপরিকল্পিতভাবে পলাতক আসামি রবিউল আলম সহযোগীদের সহায়তায় মোটরসাইকেলে করে তাকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

মামলার তদন্তকালে সীতাকুণ্ড থানা পুলিশের সহযোগিতায় গত ১৩ জুন সীতাকুণ্ডের ডাচ-বাংলা রোড এলাকায় ২ নম্বর আসামি নুরুল আলমের বাসা থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। একই অভিযানে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইউএন/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement