ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ভালুকা প্রেসক্লাব সংলগ্ন মেঘার মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল মুক্তাগাছা উপজেলার বেনীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে পরিবারের সাথে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকত এবং ভাঙারি ব্যবসার সাথে জড়িত ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কাজ শেষে মেঘার মাঠ হয়ে বাসায় ফিরছিল ফয়সাল। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এএস/এসআর