ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৫ ঘণ্টা পর স্বাভাবিক ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৫:৫৮ পিএম
X

জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। লাইনচ্যুত ট্রেন উদ্ধার এবং রেললাইন পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার দুপুরের পর থেকে এ রুটে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে বুধবার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে ট্রেনটি উদ্ধারের জন্য পাঠানো রিলিফ ট্রেনের একটি বগিও ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) পলাশ ব্যানার্জি জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন লাইনচ্যুত হয়ে আটকা পড়ায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে রিলিফ ট্রেনের একটি অংশ ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কয়েক ঘণ্টার চেষ্টায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধার করা সম্ভব হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বলেন, প্রায় পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চলাচল স্বাভাবিক হওয়ার পর দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন এ রুট দিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে তিস্তা এক্সপ্রেসও স্বাভাবিকভাবে চলাচল করছে।

তিনি আরও জানান, উদ্ধারকাজ সম্পন্ন এবং রেললাইন নিরাপদ ঘোষণা করার পরই ট্রেন চলাচল পুনরায় শুরু করা হয়েছে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

এসএইচএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝