মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বইপড়া উৎসব-২০২৬-এর চূড়ান্ত পর্ব ‘ফল পর্বের’ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও উন্মুক্ত বিভাগ থেকে ৭৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
এ সময় ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, বইপড়া উৎসবের চূড়ান্ত পর্বের পরীক্ষায় শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নিয়েছে। অনেক শিক্ষার্থী দূরদূরান্ত থেকে এসে পরীক্ষায় অংশ নিয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ ও জ্ঞানচর্চার মানসিকতা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, “বইপড়া উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে উঠছে। শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।”
রুপম আচার্য্য/এসএ