ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এবার উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৫১ পিএম
X
Advertisement

ময়মনসিংহের আনন্দ কলেজ রেলক্রসিং এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

এদিকে, লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনের একটি বগিও লাইনচ্যুত হয়েছে।

বুধবার সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর আনন্দ কলেজ রেল ক্রসিং এলাকায় ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে সেটি উদ্ধার করতে যাওয়ার সময় ময়মনসিংহ স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, 'জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি নগরীর আনন্দ কলেজ রেল ক্রসিং এলাকায় পৌঁছালে বিকট শব্দে ট্রেনটির পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।'

তিনি বলেন, 'ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকায় রিলিফ ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। বর্তমানে রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চলছে। এটি উদ্ধার করা গেলে এরপর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত পাওয়ার কার উদ্ধারের কাজ শুরু করা হবে।'

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement