ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফরিদগঞ্জে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি গ্রেপ্তার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৬:১৮ পিএম
X
Advertisement

চাঁদপুরের ফরিদগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৬ হাজার ৬২০ টাকা এবং জুয়া খেলার তাস জব্দ করা হয়।

সোমবার (৮ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের উটতলী এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— নুরপুর এলাকার নুরুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৫২), একই এলাকার হেদায়েত উল্লাহর ছেলে ইব্রাহিম খলিল (৫০), উটতলী এলাকার মৃত চান মিয়ার ছেলে হেলাল উদ্দিন (৫০), একই এলাকার রুহুল আমিনের ছেলে কামাল হোসেন (৩৭), মৃত রেজাউল হকের ছেলে মাসুদ মুন্সি (৫০) এবং উভারামপুর এলাকার মৃত আবদুস শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (৪০)।

পুলিশ জানায়, অভিযানের সময় তাদের জুয়া খেলায় লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ২৬ হাজার ৬২০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

পুলিশের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইএইচ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement