ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১০:৫০ এএম আপডেট: ০৯.০৬.২০২৬ ১১:০৬ এএম
X
Advertisement

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক জস ইংলিস। ফলে মেহেদী হাসান মিরাজের দল আগে ব্যাটিং করবে। 

এই সিরিজের দল ঘোষণা চমক দিয়েছিল বাংলাদেশ। ৪ বছর পর জাতীয় দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন। এবার তিনি প্রথম ওয়ানডের একাদশেও যুক্ত হয়েছেন।

এর আগে ২০২২ সালের আগস্টে সর্বশেষ মাঠে নেমেছিলেন এই স্পিন অলরাউন্ডার। মোসাদ্দেককে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে খেলা সৌম্য সরকার।

কিউইদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের মতো আজও একাদশে নেই লেগস্পিনার রিশাদ হোসেন। যথারীতি আছেন বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার, ৩ স্পিনার, ৫ ব্যাটার ও ২ অলরাউন্ডার নিয়ে।

বিপরীতে অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে লিয়াম স্কটের। ডান হাতি এই পেস অলরাউন্ডার ৩৯টি প্রথম শ্রেণি এবং ২০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন। সবমিলিয়ে অজিদের একাদশ যে তারুণনির্ভর হবে তা স্কোয়াডেই ইঙ্গিত মিলেছিল। বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন।

একাদশ 
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া: জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মারনাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement