ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডের সম্ভাব্য একাদশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৯:২৩ এএম আপডেট: ০৯.০৬.২০২৬ ৯:২৬ এএম
X
Advertisement

২০১১ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দীর্ঘ অপেক্ষার এই সিরিজে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু দুই দলের লড়াই নয়, আছে দুই দলের একাদশ এবং উইকেট। 

বাংলাদেশ শেষ তিনটি ওয়ানডে সিরিজ খেলেছে স্পোর্টিং উইকেটে। যেখানে স্পিন নির্ভরতা কমিয়ে পেসারদের বাড়তি সুবিধা দিয়েছে। উইকেটে রেখেছিল তাজা ঘাস। পেসাররা বাড়তি গতির সঙ্গে বাউন্সও জেনারেট করতে পেরেছেন। ব্যাটসম্যানরাও খেলেছেন নিজের স্বাচ্ছন্দ্যমতো। হোম কিংবা অ্যাওয়ে দুই দল পেয়েছে সমান সুবিধা।

অস্ট্রেলিয়াকে তেমন উইকেটই অফার করতে যাচ্ছে বাংলাদেশ। সেভাবেই একাদশ সাজানোর পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট। তিন পেসারের সঙ্গে দুই স্পিনার নেবে বাংলাদেশ। অস্ট্রেলিয়াও এগোবে একই রণকৌশলে। তাদের একাদশেও তিন পেসার দেখতে পারার সম্ভাবনা বেশি। 

চলতি বছরে বাংলাদেশে হওয়া ছয়টি ওয়ানডের মধ্যে পাঁচটিই হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। সেখানে পেসাররা নিয়েছেন ৬৯ উইকেট, গড় ২২.৬০। বিপরীতে স্পিনারদের উইকেট ২৬টি, গড় ৩৫.৫০। পাকিস্তানে স্পিন উইকেটে নাকানিচুবানি খাওয়া অস্ট্রেলিয়াকে বাংলাদেশের গতি নিয়েই বেশি ভাবতে হচ্ছে।

দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। 

অস্ট্রেলিয়া: ম্যাট শর্ট, জস ইংলিশ (অধিনায়ক), মার্নাস লাবুশানে, অ্যালেক্স ক্যারি, ক্যামেরুন গ্রিন, ম্যাট রেনশ, ওলি পিকে, জাভিয়ার বার্টলেট, ম্যাট খুনেমান, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement