ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিয়ের চারদিন পর মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র চারদিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাইমুন ইসলাম ওরফে সাগর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রিফাত গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার রাতে উপজেলার চরএলাহী-গাঙচিল সড়কের জহিরের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সাগরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথেই শনিবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাগর চরএলাহী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাথা আলার দোকান এলাকার বাসিন্দা এবং সৌদি প্রবাসী বেলাল হোসেনের ছেলে। শনিবার সকাল ১০টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ জুন নিজের খালাতো বোনকে বিয়ে করেন সাগর। বিয়ের পর শুক্রবার রাতে বন্ধু রিফাতকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন তিনি। চরএলাহী বাজার থেকে ফেরার পথে জহিরের খামার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় সাগর ও রিফাত দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে সাগরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন তোতা জানান, সাগরের বাবা-মা উভয়েই সৌদি আরবে কর্মরত। ছেলের আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আহত রিফাত বর্তমানে নোয়াখালীর মাইজদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝