ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্বকাপ উন্মাদনা: খুলনায় বেড়েছে জার্সি ও ফুটবল সামগ্রীর বিক্রি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১২:১৬ পিএম
X
Advertisement

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে খুলনায় শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের ব্যাপক উন্মাদনা। প্রিয় দলের জার্সি, পতাকা ও ফুটবল সামগ্রী কিনতে প্রতিদিনই ভিড় করছেন ক্রীড়াপ্রেমীরা। ফলে নগরীর খেলাধুলা মার্কেটসহ বিভিন্ন বিক্রয়কেন্দ্রে বেড়েছে বিক্রি।

খুলনার ঐতিহ্যবাহী খেলাধুলা মার্কেটের রয়েল স্পোর্টস দোকানের মালিক রাসেল বলেন, 'বিশ্বকাপকে সামনে রেখে জার্সির চাহিদা কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিদিন অন্তত ৫০টির বেশি জার্সি বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল দলের জার্সি। এরপর রয়েছে স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের জার্সি। আগের তুলনায় কেনাবেচা অনেক বেড়েছে। বিশ্বকাপ চলাকালীন দিনগুলোতে বিক্রি আরও বাড়বে বলে আশা করছি।'

জার্সি কিনতে আসা যুবক তালহা হোসেন বলেন, 'আমি আর্জেন্টিনা দলের সমর্থক। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ৩ তারকা জার্সি না কিনলে যেন মান-সম্মানই থাকে না। তাই বন্ধুদের নিয়ে আর্জেন্টিনা, ব্রাজিল ও স্পেনের জার্সি কিনতে এসেছি। বিশ্বকাপ চলাকালে প্রতিদিনই ফুটবল খেলব। প্রিয় দলের জার্সি পরে খেলতে চাই।'

খুলনার খেলাধুলা মার্কেট ঘুরে দেখা গেছে, দেশীয় মানের হাফস্লিভ জার্সি ৪০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। প্লেয়ার এডিশন জার্সির দাম রাখা হচ্ছে প্রায় ১ হাজার ৩০০ টাকা। এছাড়া জার্সি শর্টস ২০০ থেকে ৩০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। শিশুদের দেশীয় মানের জার্সি সাইজভেদে ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

শুধু জার্সিই নয়, বিশ্বকাপকে কেন্দ্র করে ফুটবল ও ফুটবল খেলার অন্যান্য সামগ্রীর চাহিদাও বেড়েছে। বিক্রেতারা জানান, বিভিন্ন বয়সী ক্রেতারা ফুটবল, বুট, শিনগার্ডসহ অন্যান্য ক্রীড়া সরঞ্জাম কিনছেন।

খুলনার খেলাধুলা মার্কেট ছাড়াও নগরীর বিভিন্ন ফ্যাশন হাউজ, বড় বাজার এবং অস্থায়ী ভ্যানগুলোতেও বিশ্বকাপের জার্সি বিক্রি হচ্ছে। একইসঙ্গে বেড়েছে বিভিন্ন দেশের পতাকার চাহিদা। বিক্রেতাদের ধারণা, বিশ্বকাপ যত ঘনিয়ে আসবে, জার্সি ও পতাকার বাজার ততই জমে উঠবে।

বিশ্বকাপকে ঘিরে খুলনার ক্রীড়াপ্রেমীদের এই উচ্ছ্বাস ইতোমধ্যে শহরের বাজারগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে। ব্যবসায়ীরাও আশা করছেন, সামনের দিনগুলোতে বিক্রি আরও বৃদ্ধি পাবে।

এসএম/এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement