ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঈদ উপলক্ষে সোমবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ৪:৪৪ পিএম
X


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বিভিন্ন গণমুখী উদ্যোগ ও জনসম্পৃক্ত কর্মসূচি তুলে ধরতে সোমবার (১ জুন) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে ঈদকে কেন্দ্র করে নেওয়া বিভিন্ন উদ্যোগ, জনসেবামূলক কার্যক্রম এবং নাগরিক সুবিধা সংক্রান্ত কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হবে।

এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে ঈদুল আজহাকে কেন্দ্র করে সরকারের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝