ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ১০:২৪ পিএম আপডেট: ২৮.০৫.২০২৬ ১০:৩৪ এএম
রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এক শিশুর স্বজনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানায় এই মামলাটি রেকর্ড করা হয়েছে। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি)।

তিনি বলেন, 'হাসপাতালের চিকিৎসায় অবহেলার কারণে ওই ছয় শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এক শিশুর স্বজন। মামলার এজাহারে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।'

ডিসি বলেন, 'পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। মামলার তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।'

এই ঘটনার পর থেকে হাসপাতাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারগুলো সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝