রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল–এ একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত শিশুদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
বুধবার (২৭ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে রয়েছেন।
এদিকে হাসপাতালের পরিচালক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুল বলেন, রাতে ঘটনাটি ঘটেছে বলে তিনি জেনেছেন। হাসপাতালে গিয়ে বিস্তারিত তথ্য জানাতে পারবেন বলে জানান তিনি।
ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।