ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবির মাইকিং সতর্কতা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১১:৪২ পিএম
X

অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও সীমান্ত অতিক্রম রোধে জনসচেতনতা বাড়াতে মাঠে নেমেছে বিজিবি। সীমান্তের বিভিন্ন এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত কয়েক দিন ধরে পরিচালিত এ সচেতনতামূলক কার্যক্রমে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে জানানো হয়। পাশাপাশি যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যক্রম নজরে এলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।

মাইকিংয়ে আরও বলা হয়, গুজব বা উসকানিমূলক তথ্যের প্রভাব এড়িয়ে সত্যতা যাচাই করে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

বিজিবি জয়পুরহাট ও ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়করা জানান, সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের মধ্যে পুশইন, অবৈধ সীমান্ত অতিক্রম ও অনুপ্রবেশ বিষয়ে সচেতনতা বাড়াতে এ জনসচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

তারা আরও জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি পুশইন, নারী-শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জিএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝