ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:৪৫ এএম
X

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থেকে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে র‌্যাব-১১ এর একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক আব্দুল্লাহ হিল বাকি (২৩) ভারতের ত্রিপুরা জেলার সেপাহিজালা বৈশকালা গ্রামের বাসিন্দা।

সোমবার রাতে র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক অনুসন্ধান ও আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়- তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের অধিবাসী এবং সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি প্রায় সময় ভারত থেকে ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে কুমিল্লা জেলার বুড়িচং থানার শংকুচাইল এলাকায় অবস্থান করে মাদক ব্যবসা করে পুনরায় নিজ দেশ ভারত ফিরে যান। 

আব্দুল্লাহ হিল বাকি কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে মাদক সংগ্রহ করেন। পরে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করেন।

তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এসএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝