ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৯:৩২ এএম আপডেট: ২৫.০৫.২০২৬ ১২:২৭ পিএম
X

টাঙ্গাইলের কালিহাতিতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও নয় জন। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই ট্রাকে চেপে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। 

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম বলেন, 'নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রাজেন্দ্রবাটি (ডেবরা) থেকে চিকলা বলাক্ষেত্র পর্যন্ত এলাকায়। দু'জনের বাড়ি তানোর উপজেলায়।'

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব বলেন, 'চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলো। ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু সংযোগ সড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম পরিচয় শনাক্ত চেষ্টা চলছে।'

এলেঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতোয়ার রহমান বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে আমরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করি। ঘটনাস্থল থেকে ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় নয় জনকে  টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

এসএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝