নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মাসদাইরে এক ব্যক্তির কাছে চাঁদা চেয়ে না পেয়ে ভাংচুর করে কুপিয়ে তিন জনকে জখম করে সাব্বির ও তার সহযোগীরা। শনিবার দিবাগত রাত ১টার দিকে মাসদাইর গুদারাঘাট হাজীর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পুলিশ সাব্বিরের বাসায় অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে আটক করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দু'জনকে আটক করা হয়েছে।
আহতরা হলেন- মিজান, কুদরত ও জনি।
আটককৃত অন্তরা খাতুন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চশমা সাব্বিরের স্ত্রী।
স্থানীয়রা জানান, এক ব্যক্তির কাছে চাঁদা চেয়ে না পেয়ে ভাংচুর করে ও কুপিয়ে জখম সাব্বির বাহিনী। পুলিশ এলে তারা ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃষ্টি করে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী বলেন, 'সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ী সাব্বিরসহ তার বাহিনীকে সদস্যদের গ্রেপ্তার জন্য অভিযান চালালে সে পালিয়ে যায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাব্বিরের বাসায় অভিযান চালালে ইয়াবা ও হেরোইনসহ সাব্বিরের স্ত্রী অন্তরা খাতুনকে আটক করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরও দু'জনকে আটক করা হয়েছে।'
এসএস/এমএ