ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রৌমারীতে ট্রাক্টরের চাপায় যুবক নিহত, আহত ৪
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:০১ পিএম
X

কুড়িগ্রামের রৌমারীতে মাটি বোঝাই ট্রাক্টরের চাপায় সদীপ চন্দ্র দাস (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোচালকসহ আরও চারজন আহত হয়েছেন।

শনিবার বিকেলে রৌমারী-ঢাকা মহাসড়কের কাঠালবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সদীপ চন্দ্র দাস উপজেলার সদর ইউনিয়নের নমদাসপাড়া এলাকার মৃত লালু রাম দাসের ছেলে।

আহতরা হলেন— একই এলাকার দরবারু চন্দ্র দাস (১৬), সবুজপাড়া এলাকার মারিয়া (২০), আয়শা সিদ্দিকা (৮) এবং যাদুরচর ইউনিয়নের ধনারচর নতুনগ্রাম এলাকার অটোচালক আমিনুল ইসলাম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজার থেকে রৌমারী সদর বাজারের দিকে একটি অটোরিকশায় করে যাচ্ছিলেন তারা। কাঠালবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাক্টরটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সদীপ চন্দ্র দাস নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

দুর্ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন আহতদের দেখতে হাসপাতালে যান এবং চিকিৎসকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন। তাদের মধ্যে মারিয়ার অবস্থা গুরুতর।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওসার আলী বলেন, “এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

জেএসডি/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝