প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে যুবদল।
শনিবার (২৩ মে) দুপুরে পৌর শহরের দালাল বাজার খোয়া সাগর দিঘীর পাড় থেকে এ কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা।
এ সময় তারা জনগণকে সচেতন করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন নির্দেশনা দেন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
জেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে পৌরসভার ১৫টি ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন। এ সময় যুবদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, “তারেক রহমান ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন। প্রতি শনিবার সারাদেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজ লক্ষ্মীপুর পৌরসভার ১৫টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। পাশাপাশি জনগণকে সচেতন করতে তাদের মাঝে বিভিন্ন বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।”
আরএইচ/আরএন