ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকতার কমতি নেই: প্রতিমন্ত্রী হাবিব
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:৩১ পিএম
X

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, বর্তমান সরকারের পক্ষ থেকে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই।

শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনসংলগ্ন রসলুপুর খেয়াঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি বলেন, আজ স্থানীয় সংসদ সদস্য আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছেন। তিনি বর্তমান সরকারের পক্ষ থেকে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান। আমরাও তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। বাস্তবতার আলোকে সবকিছু যাচাই-বাছাই করা হবে। এখানে অর্থায়নের বিষয়ও রয়েছে। গজারিয়া উপজেলার ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। প্রকল্পটি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছি।

এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন সাংবাদিকদের বলেন, “প্রতিমন্ত্রী মহোদয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একটি ছোট সেতু নির্মাণের বিষয়ে এখানে এসেছেন। এতে বোঝা যায়, তাদের আন্তরিকতার কোনো কমতি নেই।”

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

এনইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝