Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

সাভারে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:৫৮ পিএম   (ভিজিট : ৫৬)

সাভারে একদিনের ব্যবধানে পৃথক স্থানে দুই শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের সদস্যসহ এলাকাবাসীরা শঙ্কিত হয়ে পড়েছেন। 

গত বুধবার (২০ মে) দুপুরে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মুদি দোকানে এবং বৃহস্পতিবার পার্শ্ববর্তী পাঁচগাছিয়া মহল্লার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সাভারের আমিন বাজার ইউনিয়নের পাঁচগাছিয়া মহল্লায় প্রতিবেশী ৭ বছরের শিশু ধর্ষণের ঘটনায় আব্দুর রাজ্জাক (৬৯) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে আমিনবাজার ফাঁড়ি পুলিশ। 

গ্রেপ্তারকৃত ধর্ষক আব্দুর রাজ্জাক পটুয়াখালীর বাউফল থানার কেশবপুর বাজেমহল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

আমিন বাজার পুলিশ ফার্ড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, 'এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।'

অন্যদিকে, সাভার মডেল থানাধীন বনগাঁও ইউনিয়নের পাছ বনগ্রাম এলাকায় স্কুলের টিফিনের সময় বিস্কুট কিনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী। এ ঘটনায় শাহজাহান (৬০) নামে এক মুদি দোকানিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গত বুধবার (২০ মে) দুপুরে বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মুদি দোকানে ওই ধর্ষণের ঘটনা ঘটে। 

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরসহ নির্যাতিত শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শাহজাহান ঢাকা জেলার দোহার থানার সুতারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সাভারের বনগ্রামে একটি মুদি দোকান ঘরে বসবাস করে আসছিল।

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি বনগ্রাম এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। বুধবার দুপুরে স্কুলের টিফিনের সময় সে বনগাঁওয়ের পাছ বনগ্রাম এলাকার একটি মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। এ সময় দোকানি শাহজাহান শিশুটিকে বিস্কুট দেওয়ার প্রলোভন দেখিয়ে টেনে দোকানের ভেতরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার করার চেষ্টা করলে শাহজাহান তার মুখ চেপে ধরে এবং ধর্ষণ শেষে এই ঘটনা কাউকে জানালে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেয়।

পরে বিদ্যালয় ছুটির পর শিশুটি বাড়িতে ফিরে তার চাচাকে বিস্তারিত জানালে বিষয়টি প্রকাশ পায়। এরপর ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত শাহজাহানকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার দেখায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এবং মামলার তদন্তকারী কর্মকর্তা ইমরান হোসেন বলেন, 'ধর্ষককে আটকের খবর পেয়ে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে আসামিকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী শিশুটিকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।'

ওএফ/এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close