ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গরুবাহী ট্রাক খালে, ৪ গরুর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ২২.০৫.২০২৬ ৩:৪৫ পিএম
X

গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাজুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গরুবাহী ট্রাক খালে পড়ে চারটি গরুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিস কর্মীরা বাকি চারটি গরু জীবিত উদ্ধার করেন। নিহত চারটি গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।

তবে ট্রাকে থাকা মানুষজন অক্ষত আছেন। দুর্ঘটনার পর পরই চালক নজরুল ইসলাম পালিয়ে যান।

জানা গেছে, কোরবানির ঈদকে সামনে রেখে চুয়াডাঙ্গার শিয়ালমারি হাট থেকে আটটি গরু কিনে বরিশালের বানারীপাড়া বাওলিয়া হাটে যাচ্ছিলেন বেপারী রানা ও লিটন।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তারা উদ্ধার অভিযান চালান। ধারণা করা হচ্ছে, চালক ঘুমের ঘোরে থাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়।

এমএইচ/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝