ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৩৬ পিএম
X

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ২৫৪তম নিয়মিত মাসিক বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সমিতির সদর দপ্তরের বোর্ড সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির বোর্ড সভাপতি মো. হামিদুল ইসলাম লিংকন। সভায় সমিতির সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প, বিদ্যুৎ সরবরাহের বর্তমান পরিস্থিতি, গ্রাহকসেবা উন্নয়ন এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, সচিব চৈতী দেবনাথ, সহ-সভাপতি লাইজু আক্তার, কোষাধ্যক্ষ নাছির উদ্দিন এবং বোর্ড পরিচালক সোয়েব হোসেন শামীম, মোহাম্মদ এমারত হোসেন, সামছুল হক হাওলাদার ও রোকসানা পারভীন।

এছাড়া উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার ডেপুটি জেনারেল ম্যানেজার নূর আলম ভূঁইয়া, সদর দপ্তরের ডিজিএম বাবুল হোসেন, টঙ্গীবাড়ী জোনাল অফিসের ডিজিএম আবদুস সালাম, লৌহজং জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ মনসুর হোসেনসহ বিভিন্ন জোনাল ও সাব-জোনাল অফিসের কর্মকর্তারা।

সভায় গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং সেবার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি আসন্ন কোরবানির পশুর হাট ও ঈদ পরবর্তী সময়ে বিদ্যুৎ সরবরাহ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় নিয়েও আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে বোর্ড সভাপতি মো. হামিদুল ইসলাম লিংকন সমিতির সার্বিক অগ্রগতিতে বোর্ড সদস্য ও কর্মকর্তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ভবিষ্যতে সমিতির উন্নয়ন, স্বচ্ছতা এবং গ্রাহকসেবার মান আরও বৃদ্ধিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝