ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
৬ বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্ত কিশোর আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:৫৬ পিএম
X

নাটোরের সিংড়ায় ৬ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কিশোর শ্রী বিজয় (১৩) কে আটক করেছে পুলিশ। 

সোমবার সন্ধ্যা ৭ টায় উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত কিশোর একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সুবেদ চন্দ্রের ছেলে। ধর্ষণের শিকার শিশু ও অভিযুক্ত কিশোর পাশাপাশি বাড়িতে বসবাস এবং একই সঙ্গে খেলাধুলা করতো। সোমবার সন্ধ্যায় শিশুকে তার বাড়িতে একা পেয়ে ওই কিশোর জোরপূর্বক ধর্ষণ করে বলে জানা গেছে। বর্তমানে শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
     
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখে রামেক হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। অভিযুক্ত কিশোর আটক রয়েছে। মামলা প্রক্রিয়াধীন। 

ওসি আরো জানান, ধর্ষণের শিকার শিশুটি মুসলিম আর অভিযুক্ত আটক কিশোর হিন্দু।

 এসআই/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝