ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মিজানুর রহমান সিনহা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:৫২ পিএম আপডেট: ১৮.০৫.২০২৬ ১০:৫৩ পিএম
X

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার বাদ আসর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর নিজ জন্মস্থান ডহুরী গ্রামের বাড়ির আঙিনায় বাবার কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

এর আগে সোমবার দুপুরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন। অশ্রুসিক্ত নয়নে তাঁকে বিদায় জানান স্থানীয় বাসিন্দা, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও দীর্ঘদিনের সহযোদ্ধারা।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু এবং মরহুমের ছেলে তানভীর সিনহাসহ পরিবারের সদস্যরা। বক্তারা মিজানুর রহমান সিনহার রাজনৈতিক জীবন, জনসেবামূলক কর্মকাণ্ড ও মানুষের প্রতি তাঁর ভালোবাসার কথা স্মরণ করেন।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বর্ষীয়ান এই রাজনীতিবিদ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) রাত ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, রাজনৈতিক সহকর্মী ও স্বজন রেখে গেছেন।

এমএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝