ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিজ ঘরে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:১৩ এএম
খুলনার কয়রায় এক ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে চােরেরা। রোববার রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মহেশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ভবতােষ মৃধা (৪০) মহেশ্বরীপুর গ্রামের যশাে মৃধার ছেলে। উপজেলার গিলাবাড়ি বাজারে তার ঔষধের দােকান রয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টার দিকে একদল চাের সিদ কেটে তার ঘরে প্রবেশ করে। ভবতােষ মৃধা বিষয়টি জানতে পারলে চােরেরা তাকে ধারালাে অস্ত্র দিয়ে এলােপাতাড়ি কুপিয়ে শ্বাসনালি কেটে দেয়। এ সময় তার স্ত্রী বাধা দিলে তাকেও কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা ভবতােষকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘােষণা করেন। 

এ ঘটনায় মহেশ্বরীপুর ও গিলাবাড়ি বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম বলেন, 'ব্যবসায়ী ভবতােষ মৃধা হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএম/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝