ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লালবাগ কাচ্চি বিরিয়ানিকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৭ মে, ২০২৬, ৫:৩২ পিএম
X

মুন্সীগঞ্জ সদর উপজেলার সুপার মার্কেট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে ‘লালবাগ কাচ্চি বিরিয়ানি’ নামের একটি প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এ মনিটরিং অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি, তেহারি ও মোরগ পোলাও প্রস্তুত করা হচ্ছে। এছাড়া একই ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা খাদ্য নিরাপত্তা বিধিমালার পরিপন্থী।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ পলাশকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল উপস্থিত ছিলেন।

এইচআইএল/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝