সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রপথিক সাচিয়াদহ’র উদ্যোগে আদর্শ শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে এলাকার শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
চিকিৎসাসেবা দেন হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক এমিরিটাস ডা. শেখ ইউনুস আলী, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং সার্জন ডা. বেগম রওগন আরা ও ডা. এস এম সামছুল আহসান (মাসুম)।
সকালে ক্যাম্পের উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘অগ্রপথিক সাচিয়াদহ’ সংগঠনটি গ্রামের ২৫ জন তরুণের উদ্যোগে গঠিত হয়েছে। সংগঠনটির সদস্যরা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
এসএমএস/এসআর