ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে বিএনপির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১:৩২ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ৪:১৩ পিএম
X
Advertisement

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের গ্রিন সিটি, ক্লিন সিটি কার্যক্রমের অংশ হিসেবে লক্ষ্মীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিএনপি।

শনিবার (১৬ মে) দুপুরে পৌর শহরের ১০ নং ওয়ার্ড থেকে এ কার্যক্রম শুরু করেন নেতাকর্মীরা।

এ সময় তারা জনগণকে সচেতন করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন, ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, আবুল কালাম, জেলা ছাত্রদল নেতা জামাল হোছাইনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গ্রিন সিটি, ক্লিন সিটি কার্যক্রম ঘোষণা করেছেন। তার নির্দেশক্রমে আমরা লক্ষ্মীপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছি। এছাড়া জনগণকে সচেতন করার লক্ষ্যে তাদের মাঝে বার্তা পৌঁছে দিচ্ছি। পর্যায়ক্রমে প্রত্যেক ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে।

এইচআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement