ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ফ্রান্সের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১০:১২ এএম
X

বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া ফ্রান্সের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে ফ্রান্সের এ অভিযান শুরু হবে।

তারকা কিলিয়ান এমবাপে প্রত্যাশিত ভাবেই দলের অধিনায়কত্ব করবেন। অন্যদিকে শতাব্দীর দ্বিতীয় ফরাসি তারকা হিসেবে ডি’অর জেতা উসমানে দেম্বেলে থাকছেন আক্রমণভাগের মূল অস্ত্র হিসেবে। তবে বাদ পড়েছেন রিয়াল মাদ্রিদ তারকা এদুয়ার্দো কামাভিঙ্গা।

বিশ্বকাপের পর ফ্রান্স দলের কোচের পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন দিদিয়ের দেশম। তার অধীনেই ২০১৮ বিশ্বকাপ জিতেছিল দলটি। সবশেষ আসরেও কোচ ছিলেন দেশম।

অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে রয়েছেন মিডফিল্ডার এন'গোলো কান্তে এবং ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ। যারা কি না আগে একবার বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নিয়ে মাঠে নামবেন।

২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে যাওয়া অ্যান্তেনিও গ্রিজম্যান নিজের সিদ্ধান্ত বদল না করায় তাকে ছাড়াই স্কোয়াড তৈরি করা হয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গাকে দলে রাখা হয়নি।

বিশ্বকাপে ফ্রান্স রয়েছে ‘আই’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে।

গোলরক্ষক: মাইক মাইনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা।

রক্ষণভাগ: লুকাস ডিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।

মাঝ মাঠ: এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।

আক্রমণভাগ: মাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমানে দেম্বেলে, দেশিরে দুয়ে, মাইকেল অলিসে, কিলিয়ান এমবাপ্পে, জ্যঁ-ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝