ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামালপুরে অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৩৪ পিএম
X

জামালপুরে পরিবেশ ছাড়পত্র ছাড়াই পরিচালিত ‘স্টার ব্রিকস’ নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর ফিক্সড চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন রাতুল-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ইটভাটার মালিক উপস্থিত না থাকায় প্রতিষ্ঠানটির ম্যানেজার তপন আহমেদ এজাজকে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ কে এম ছামিউল আলম কুরসি জানান, জামালপুরে চারটি ফিক্সড চিমনিযুক্ত ইটভাটা ছিল। এর মধ্যে তিনটির চিমনি ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন রাতুল বলেন, সারাদেশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জেডজেড/ এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝