ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:৩৬ এএম আপডেট: ১৪.০৫.২০২৬ ৫:২৪ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)'র ছররা গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত মো. খাদেমুল (২৫) উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বনচৌকি বিওপির দায়িত্বপূর্ণ ৯০৫/৬-এস সীমান্ত পিলার সংলগ্ন ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে কয়েকজন চোরাকারবারি কাঁটাতারের বেড়ার নিকট গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে।

এ সময় খাদেমুল মুখ, বুক ও মাথায় গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগ, বিএসএফের ছররা গুলিতেই তার মৃত্যু হয়েছে। তবে ঘটনার বিষয়ে ভিন্ন বক্তব্যও পাওয়া গেছে।

নিহতের প্রতিবেশী লিটন বলেন, 'খাদেমুল খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল। তবে সীমান্ত এলাকায় সম্প্রতি উত্তেজনা বেড়েছে।

নিহতের মা লাইলী বেগম দাবি করেন, তার ছেলে মাছ ধরার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ গুলি করে হত্যা করেছে।

জানা গেছে, নিহতের মরদেহ তার বাড়িতে আনা হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের শরীরের আঘাতের ধরণ পর্যালোচনা করে একাধিক সম্ভাবনা বিবেচনায় নেওয়া হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক মেহেদী ইমাম বলেন, 'বিষয়টি নিয়ে কোম্পানি কমান্ডার ও ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।'

এমএস/এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝