ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সরকারের ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে নোয়াখালীতে প্রেস ব্রিফিং
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:১০ পিএম
X

নোয়াখালীতে বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মসূচি ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসংক্রান্ত প্রচার কার্যক্রম নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সিনেমা প্রদর্শনী, নাগরিক অধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন, কমিউনিটি সভা, উঠান বৈঠক, পিভিসি ও তথ্যবোর্ড স্থাপন, সড়ক প্রচারণা, ফ্যামিলি ও কৃষি কার্ডের সুফল বিষয়ে প্রচার এবং লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এদিকে, এসব কর্মসূচির মাধ্যমে জনগণকে সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে আরও অবহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এমআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝