ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামালপুরে মাদকবিরোধী অভিযানের খবরে নদীতে ঝাঁপ, যুবকের মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:৫৬ পিএম
X

জামালপুরে মাদকবিরোধী অভিযানের খবরে নদীতে ঝাঁপ দিয়ে আল-আমিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টার দিকে সদর উপজেলার নান্দিনা পূর্ব বাজার এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আল-আমিন সদর উপজেলার পূর্ব বাঁশচড়া গ্রামের বক্তার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা নান্দিনা এলাকায় অভিযান চালায়। এ সময় কয়েকজন মাদকসেবী নিজেদের বাঁচাতে দৌড়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। অনেকেই সাঁতরে নদীর অপর তীরে উঠতে পারলেও আল-আমিন পানিতে ডুবে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে বিকেল ৫টার দিকে আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ফায়ার সার্ভিস তাদের কাছে মরদেহ হস্তান্তর করেছে। পরে ময়নাতদন্তের জন্য সেটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

জেজে/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝