১৬৫তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাতে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, লক্ষ্মীপুর জেলা শাখা।
আলোচনা সভায় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, জেলা শাখার সভাপতি স্বপন দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব।
রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আরজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর মাইন উদ্দিন পাঠান, রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সদস্য দুলাল পোদ্দার, জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক সাইফুল ইসলাম ভূঁইয়া তপন, অধ্যাপক মাহবুবে এলাহী সানি, বিশিষ্ট ব্যবসায়ী শংকর মজুমদার, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, সাংস্কৃতিককর্মী কার্তিক সেনগুপ্ত, ড্যানি চৌধুরী শাকিক প্রমুখ।
পরে সাংস্কৃতিক কর্মীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করা হয়।
এসএস/আরএন