ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নন্দীগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:৫৮ পিএম
X

বগুড়ার নন্দীগ্রামে ৬ বছরের এক শিশুকে ফুসলিয়ে দোকান ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম সোনারপাড়া হাটখোলা বাজারে এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী। সোমবার দুপুর ১টার দিকে শিশুটি তার দুলাভাইয়ের চায়ের দোকানে যায়। ওই সময় দোকানের মালিক ঘুমিয়ে থাকার সুযোগে প্রতিবেশী মৃত কাশেম আলীর ছেলে আবু বক্কর (৬৫) শিশুটিকে কৌশলে ফুসলিয়ে পাশের একটি কাঁচামালের দোকানে নিয়ে যান। সেখানে দোকানের সাটার নামিয়ে শিশুটির ধর্ষণের চেষ্টা করলে শিশুটি চিৎকার শুরু করে। সেসময় লোকজন টের পেয়ে দ্রুত এগিয়ে আসেন এবং স্থানীয়দের খবর দেন। জনগণের উপস্থিতি দেখে অভিযুক্ত বৃদ্ধ আবু বক্কর দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

ভুক্তভোগীর মা বলেন, ঘটনার পর স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি ধামাচাপা দেওয়া বা আপস-মীমাংসার চেষ্টা করলেও তিনি ন্যায় বিচারের আশায় অনড়। মেয়ের ভবিষ্যৎ এবং সামাজিক সম্মানের কথা ভেবে প্রথমে কিছুটা দ্বিধায় থাকলেও শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেছি।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) সাম মোহাম্মাদ বলেন, ঘটনাটির বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশের একটি টিম বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
এদিকে একজন ৬৫ বছর বয়সী বৃদ্ধ ৬ বছরের শিশুর ওপর এমন অমানবিক আচরণের ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। 

একেএ/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝