ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পেয়ারা গাছ থেকে নামার পর অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে শিশুর মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৮:৫৪ পিএম
X
Advertisement

পটুয়াখালীর বাউফলে পেয়ারা গাছ থেকে নামার পরই অসুস্থ হয়ে পড়ে ফাইজুল (৭) নামের এক শিশু। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর কনকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ফাইজুল ওই গ্রামের ফরিদ হাওলাদারের ছোট ছেলে এবং উত্তর কনকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠোনে থাকা পেয়ারা গাছে ওঠে ফাইজুল। কিছুক্ষণ পর দ্রুত গাছ থেকে নেমে চিৎকার করে মায়ের কোলে গিয়ে নিস্তেজ হয়ে পড়ে সে। পরে তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশীরা জানান, শিশুটির হাতে কয়েকটি দাগ দেখা গেছে। তাদের ধারণা, সাপের কামড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা ইয়াসমিন বলেন, “ফাইজুল সকালে স্কুলে এসে মৌখিক পরীক্ষায় অংশ নেয়। পরে বিকেলে তার মৃত্যুর খবর পাই। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শিশুটির মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে তদন্ত চলছে।

এএস/এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement