ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজশাহীতে গাছে বেঁধে যুবককে পেটানোর ভিডিও ভাইরাল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৬:০৩ পিএম
X

রাজশাহীতে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। নির্যাতনের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

রোববার মতিহার থানা এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার মো. তুষার (১৮) নগরের কাজলা বিলপাড়া মহল্লার বাসিন্দা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বেঁধে রাখা তুষারকে দুই যুবক লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাচ্ছেন। মারধর শুরুর আগে একজনকে বলতে শোনা যায়, “চালু করে দিয়েছি।” এরপর ক্যামেরা চালু করার পরপরই শুরু হয় নির্যাতন। ভিডিওটিতে দেখা যায়, ৪৫ সেকেন্ডে তুষারকে অন্তত ১৪ বার লাঠি দিয়ে আঘাত করা হয়। মারধরের সময় তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, “হৃদয়, একটু দাঁড়াও ভাইয়া।” তবে এরপরও নির্যাতন থামেনি।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, আহত তুষারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, চুরির অভিযোগে তাকে মারধর করা হয়েছে।

তিনি বলেন, কোনো অভিযোগ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। কাউকে গাছে বেঁধে নির্যাতন করা এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া—উভয়ই অপরাধ। চিকিৎসা শেষে ভুক্তভোগী থানায় অভিযোগ করলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝